শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: ‘‘নেশা কে না বলুন,সুস্থ সুন্দর জীবন গড়ুন,,এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক সচেতনতা মূলক সেমিনার ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুন) সকাল ১০টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ফুলবাড়ী ‘‘তওবা’’ মাদকাসক্ত নিরাময় ও পূর্ণবাসন কেন্দ্রের চেয়ারম্যান মোঃ ইমদাদ হোসেন এর সভাপতিত্বে মাদক সচেতনতা মূলক সেমিনার ও অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ¦ মোঃ মাহমুদ আলম লিটন। প্রধান আলোচক ছিলেন হিসাবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তেজগাঁও ঢাকা এর ট্রোইনার মোঃ ইকবার হোসাইন। এ সময় গুপ্তা প্লাইউড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্তা,ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহাদৎ হোসেন,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,সমাজসেবক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.