জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২৩ উপলক্ষে আজ ৩০মে ২০২৩ খ্রিঃ বেলা ১১:৩০ টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়। এ সময় তিনি আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন সংশ্লিষ্ট সকলের দায়িত্ব-কর্তব্য ও করণীয় সংক্রান্ত দিক-নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব এস এম আখতারুজ্জামান, ল্যাফটেনেন্ট কর্ণেল জনাব মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, কমান্ডিং অফিসার র্যাব-৮, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম সহ-নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.