জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে আজ ২৮ মে দুপুর ২.৩০ সার্কিট হাউজ, বরিশাল এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগনের সমন্বয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন জনাব কাজী হাবিবুল আউয়াল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জনাব মোঃ আহসান হাবিব খান, সচিব, নির্বাচন কমিশন সচিবালয় জনাব মোঃ জাহাংগীর আলম। এসময় প্রধান অতিথি মহোদয় আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি, বরিশাল জনাব এস এম আক্তারুজ্জামান, রির্টানিং অফিসার (বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩) জনাব মোঃ হুমায়ুন কবির, সিও র্যাব -৮ বরিশাল লেঃ কর্ণেল জনাব মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার, বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম সহ বিএমপি'র শীর্ষ কর্মকর্তাবৃন্দ, বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.