মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদার নাটুদা ইউনিয়নের চারুলিয়া সার ও কীটনাশক ব্যবসায়ি শওকত ওসমানের ব্যবসা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক সট সার্কিট আগুন লেগে পুড়ে যায় দোকানের সমস্ত মালামাল। ক্ষতিগ্রস্ত শওকতের ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন এবং মালিক শওকতের আর্থিক সহায়তা দিয়েছে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।
রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানে উপস্থিত হয়।এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্থ পরিবারের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা ও প্রনোদনা যাতে পায় তা প্রদানের পাশাপাশি উপস্থিত সাধারন মানুষকে অগ্নিকান্ড যাতে না ঘটে তার করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ শওকতের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। গ্রামের মানুষ রাতের ঘুম হারাম করে দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও কিছুই উদ্ধার করতে পারিনি। চোখের সামনেই সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়।ব্যবসায়ি শওগত ওসমান বলেন, আমি বহু ক্ষতিগ্রস্ত ও ঋণি হয়ে পড়লাম। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর আগেই সব শেষ হয়ে গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.