বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে জাতীয় পার্টির পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার বরিশাল বিমানবন্দর সংলগ্ন মানিককাঠী এলাকায় বরিশাল -৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের সংসদ সদস্য মোঃ গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি,
জাতীয় পার্টির কো- চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার।
এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা ও বরিশাল সিটি কর্পোরেশনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ ইকবাল হোসেন তাপস, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মকিতুর রহমান কিসলু, মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.