জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগনের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ৯ মে সকাল ১১ টায়। এ সময় উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান(অবঃ)।
এসময় তিনি আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল জনাব খোন্দকার আনোয়ার হোসেন , অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম সহ বরিশালের বিভাগীয় ও জেলা পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.