তেঁতুলিয়া (পঞ্চগড় ) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ডুবে মুসফিকুর রহমান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুশফিকুর সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের খাবিরুল ইসলামের পুত্র। সে তেঁতুলিয়া শিশু নিকেতনের ৩য় শ্রেনির শিক্ষার্থী।
সোমবার দুপুরে শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরে জানতে পারে তার বাবা মহানন্দা নদীতে মাছ ধরতে গেছে। এই শুনে শিশুটি তার বাবাকে খুজতে ডাকবাংলো পার্শ্বে মহানন্দা নদীতে যায়। এসময় বাবাকে নদীতে খুজতে গিয়ে গভীর পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় ছেলেকে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। পরে ডাকবাংলোর নিচে মহানন্দা নদী থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুহতাসিম রাফিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী
হাসপাতালে ছুটে যান।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরমান আলী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.