বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাশেদ খান মেনন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক সদস্য ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে মোঃ শাহিন হোসেন ও মোঃ ইব্রাহিম বিজয়ী হয়েছেন।
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরিন জোবায়েদা আকতার।
বাবুগঞ্জ উপজেলার রাশেদ খান মেনন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৩৯১ জন ভোটারের মধ্যে ২৭৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ভোট গ্রহন শেষে প্রিজাইডং অফিসার কর্তক ঘোষিত ফলাফলে ২০৬ ভোট পেয়ে ১ম হন মোঃ শাহীন হোসেন, ৮০ ভোট পেয়ে ২য় হন মোঃইব্রাহিম, ৭৬ ভোট পেয়ে ৩য় হন মোঃ মনির হোসেন, ৫০ ভোট পেয়ে মোঃ মহসিন উদ্দিন শামীম ৪র্থ ও ৩৯ ভোট পেয়ে ৫ম স্থানে রয়েছেন রেজাউল ইসলাম নাসির।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.