তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর সহ সর্বময় সময়েই মহাসড়কে যানবাহন চলাচল ঘরমূখী মানুষের নিরাপদে ঘরে ফিরার প্রত্যয় নিয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ব্যাপক সচেতনামূলক প্রচার অভিযান অব্যাহত রেখেছে।
বাংলাবান্ধা-পঞ্চগড় ৫২ কিলোমিটার মহাসড়কে চলাচলে দুর্ঘটনা রোধে, চাঁদাবাজি বন্ধে ও অতিরিক্ত পন্য বোঝাই গাড়ি এবং ফিটনেস বিহীন যানবাহন চলাচল না করতে চালক, ব্যবসায়ী, জনগনের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই মাইকিং করা হচ্ছে। এছাড়াও মহাসড়কে যত্রতত্র ট্রাক, পিকাপ, ট্রাক্টর সহ নছিমন, করিমন, ভটভটি, থ্রিহুইলার অবৈধ ভাবে পার্কিং না করতে লিফলেট বিতরণ, চালক ও মালিক পক্ষকে অবহিত করা হচ্ছে।
বিশেষ করে ঈদের কয়েকদিন উঠতি বয়সী তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালাতে অভিভাবকগণ যেন তাদের সন্তানের প্রতি লক্ষ্য রাখেন সে বিষয় গুলিও প্রচারে তুলে ধরা হচ্ছে।
এব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা জানান, মহাসড়কে দুর্ঘটনা রোধে ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে। এছাড়া আর যেন কোন প্রকার দুর্ঘটনা না হয় আর কোন প্রাণহানির ঘটনা না ঘটে এবং মানুষের যানমালের নিরাপদ চলাচলের লক্ষ্যে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.