মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ফিরোজ মাহমুদ বুলু বেপারি প্রতিষ্ঠিত আর্তমানবতা মূলক,অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে কালকিনি উপজেলা ও ডাসার উপজেলা সহ প্রায় ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায় ৬০০জেল পবিত্র কুরআন শরীফ ও ৫৫০ পিস আমপারা বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও সিঙ্গাপুর প্রবাসি ফিরোজ মাহমুদ বুলু বেপারির নিজ বাস ভবনের হল রুমে এই কুরআন শরীফ বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন বেপারীর সভাপত্তিতে পূর্ব এনাথনগরের ইউপি সদস্য তাইজুল ইসলাম সাজ্জাতের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা গোলাম কিবরিয়া কাঞ্চন ইসলাম ও সংগঠনের সভাপতি বিএম রাজিব হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক সজিব খান সহ ১৫ টা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ ওই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে নব নির্মাতিত মসজিদে সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ভুলু বেপারীর বাবা মার নামে মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.