বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ৬৫০জন কৃষককে সরকারের কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সোমবার সকালে কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫শ ৫০জন চাষিকে উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি করে আউশ বীজ, ১০ কেজি করে ড্যাপ ও এমওপি রাসায়নিক সার ও ১শ কৃষককে উন্নত জাতের ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.