বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
বাবুগঞ্জের উত্তর ভূতেরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।
১৭ মার্চ শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে উত্তর ভূতেরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আজিজুল ইসলাম বাবুল এর সভপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আনিছুর রহমান, সদস্য আলমগীর হোসেন,সমাজ সেবক মাওলানা মোসলেম উদ্দিন, সমাজ সেবক নজরুল ইসলাম চৌকিদার, জাহিদুর হোসেন বাচ্চু, দুলাল ফকিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
পুরুস্কার বিতরণ শেষে বরিশাল থেকে আগত শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে একইদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.