ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদরের নতুল্লাবাদ ইউনিয়নের ফখ্ রুদ্দিন শিশু বিদ্যালয় প্রি-ক্যাডেট কেজি স্কুলে রবিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। ফখরুদ্দিন শিশু বিদ্যালয় প্রি-ক্যাডেট কেজি স্কুলের প্রতিষ্ঠাতা জিএম মোর্শেদ এর সভাপত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার , ঝালকাঠি জেলা পরিষধ প্যালেন মেয়র শামছুল ইকরাম পিরু ,ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, সাবেক নতুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো রেজাউল কবির খলিফা , রুপাতলী জাগুয়া কলেজ বরিশাল এর অধ্যক্ষ মোহাম্মদ হানিফ তালুকদার, নতুল্লাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর উদ্দিন বাবুল।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নতুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার নজরুল ইসলাম জাহাঙ্গীর।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.