বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বেদেঁ সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে করনীয় বিষয়ক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম মিলনায়তনে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম (বিপিএম) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ হাবিবুর রহমান বিপিএম(বার)পিপিএম(বার)
বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, প্রধান অতিথির সফর সঙ্গী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নুসরাত ফাতিমা, বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাধারণ সম্পাদক বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।
বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, বেদেঁ সম্প্রদায়ের সরদার চাঁদমিয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে বেদেঁ সম্প্রদায়ের কয়েক শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.