মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যােগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালী, দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ড.আবদুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফিকুজ্জামান শাহিন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন উপজেলা আওয়ামীলীগের ত্রান কল্যাণ সম্পাদক কাউন্সিল ইউনুস হাওলাদার এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি সাহাদাত সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান, সাধারণ সম্পাদক শাহিন ফকির, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নয়ন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল, সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার লিখন, কালকিনি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সম্পাদক খালিদ হোসেন রাজু, সহসভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.