ঝালকাঠি প্রতিনিধি :১ জানুয়ারি ২০২৩ রবিবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ঝালকাঠি জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় "পাঠ্যপুস্তক উৎসব দিবস -২০২৩"।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর বারোটায় সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
পাঠ্যপুস্তক বিতরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমির হোসেন আমু, এমপি,সভাপতি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফরুজুল হক টুটুল ঝালকাঠি জেলা পুলিশ সুপার।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবকগণ,সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.