ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ২৮ডিসেম্বর সকাল ১০ টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালীশেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় ঝালকাঠি জেলা আনসার ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান । সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ড্যান্ট মো. খলিলুর রহমান, নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা আ' লীগের সহ-সভাপতি খোন্দকার মজিবর রহমান, নলছিটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড দলনেতা মোঃ খলিলুর রহমান ইউনিয়ন দলনেত্রী শিরিন আক্তার প্রমূখ।
উক্ত আলোচনা সভায় ৯ টি ওয়ার্ড ও উপজেলার ১০ টি ইউনিয়নের ইউনিয়ন ভিডিপি দলনেতা ও দলনেত্রী, আনসার কমান্ডার, ভিডিপি সদস্য সদস্যা সহ প্রায় দুই শত লোক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন আনসার ভিডিপি ভাইয়েরা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়াও বিভিন্ন দপ্তর ও সরকারি বিভিন্ন কাজে সহযোগিতা করেন। অনুষ্ঠান শেষে জন প্রতি তিন শত টাকা ভাতা ও দুপুরের খাবার বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.