বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জে এসপি মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪ টায় জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম দুই তলা বিশিষ্ট এসপি মার্কেটের শুভ উদ্বোধন করেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, প্রফেসর ডাঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান, পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, প্রভাষক মোঃ শহিদুল ইসলাম, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক খন্দকার জিয়াউর রহমান রিপন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, এসপি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজা বেগম ভানু, সাধারণ সম্পাদক সুভাশিষ বসু, ব্যবসায়ী মহসিন বিশ্বাস, আসাদুল ইসলাম রাজু, হেমায়েত উদ্দিন হিমু প্রমূখ।
বাকেরগঞ্জ বন্দর সংলগ্ন সদর রোড এলাকায় অবস্থিত এসপি মার্কেট। বাকেরগঞ্জ থানার উত্তর পাশে জায়গা খালি থাকায় প্রায় ১০ মাস আগে সেখানে এসপি মার্কেটের দুই তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। অতি অল্প সময়ে থানার নিজস্ব জমিতে তৈরি করা হয়েছে নান্দনিক ও দৃষ্টিনন্দন এ দুই তলা মার্কেটটি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.