বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির খানপুরা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গফুর মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হাওলাদার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ টিএম শাহজাহান, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মুজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ রাকিবুল ইসলাম খান রনি, মুলাদী পৌরসভার সম্পাদক মোঃ সেন্টু আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.