ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি বাতাষা পট্টিতে রবিবার দুপুর ১২ টায় ইউনিয়ন ব্যাংকের ১০৭ তম শাখা উদ্বোধন উপলক্ষে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির বিশিষ্ট ব্যবসায়ী সহ সাধারণ মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির বিশিষ্ট ব্যবসায়ী অশোক বনিক।
ইউনিয়ন ব্যাংকের ঝালকাঠি শাখা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম খান উপস্থিত সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনারা মূল্যবান সময় নষ্ট করে অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন।
তিনি বলেন আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাব।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং উপ উপব্যবস্থাপনা পরিচালক সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.