জামাল কাড়াল বরিশাল জেলা প্রতিনিধি।
অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের পক্ষ থেকে অপরাজনীতি, মাদক, নারী নির্যাতন, ধর্মান্ধতা, গুজব - সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা, উগ্রবাদসহ সকল অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে আজ ২৪ ই নভেম্বর ২০২২ ইং তারিখ বৃহস্পতিবার হেযবুত তওহীদের প্রকাশনা সংস্থা "তওহীদ প্রকাশন" এর প্রকাশিত পুস্তিকা, প্রকৃত ইসলামের ডাক ( হ্যান্ডবিল) এবং বর্তমানে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারি বই "ধর্ম ব্যবসার ফাঁদে" সহ বিভিন্ন ধরনের সময় উপযোগী প্রকাশনা নিয়ে ক্যাম্পেইন করা হয়। এই ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির জনাব মোঃ আল আমিন সবুজ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ কবির মৃধা, মহানগর সভাপতি নূর মোহাম্মদ আরিফ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.