বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সুকান্ত বাবু হল রুমে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয় । মেলায় মোট ১০ টি স্টল নিয়ে বিভিন্ন দপ্তরের ডিজিটাল কার্যক্রম তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, আইটি অফিসার আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা,প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, দপ্তর সম্পাদক বিকাশ রায় সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.