বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাথি মেরে একজনকে হত্যার করার অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রীর বিরুদ্ধে।নিহতের স্বজন ও স্থানীয় বিকাশ মুন্সী জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামে রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে উপজেলার
ছোট বাশাইল গ্রামের রুপচাঁদ মুন্সীর ছেলে সুভাষ মুন্সী(৫০)’র সাথে পশ্চিম গোয়াইল গ্রামের সুনীল হালদারের ছেলে কাঠমিস্ত্রী জয়ন্ত হালদার(৩০)’র সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটি এক পর্যয়ায় জয়ন্ত হালদার সুভাষ মুন্সীর তলপেটে লাথি মারে। লাথি মারার পরই সুভাষ বমি করে অসুস্থ হয়ে পরে। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.গোলাম মোর্শেদ সজীব সুভাষ মুন্সীকে মৃত ঘোষনা করেন। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতেই গৌরনদী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, হাসপাতালের মাধ্যমে বিষয়টি জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত এঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ অথবা ময়নাতদন্তের রিপোর্টের পরে প্রয়েজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.