নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:-
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, শাহিদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, শওকত আলী, শফিকুর রহমান শাকিল প্রমুখ। এ সময় উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.