আজকের ক্রাইম ডেক্স॥ পটুয়াখালীর দশমিনায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমি (৩০) মারা গেছেন। তিনি দশমিনা থানার এএসআই সহিদুল আলমের স্ত্রী।
বুধবার রাত ১১টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন মারা যান সুমি।
এর আগে মঙ্গলবার রাত আড়াইটার দিকে দশমিনা থানাসংলগ্ন ওই পুলিশকর্তার ভাড়া বাসায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন সুমি। এ সময় আহত সুমির শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে যায়।
পরে থানাসংলগ্ন ভাড়া বাড়ির মালিক হারুন ফরেস্টারসহ সুমির স্বামী ও থানার পুলিশরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যান। সুমির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক মিঠুন চন্দ্র হাওলাদার ওই দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বুধবার রাতে চিকিৎসাধীন তিনি মারা যান।
এ বিষয় দশমিনা থানার এএসআই সহিদুল আলমের নাম্বারে ফোন করা হলে তার সহকর্মী পরিচয়ে একজন ফোন রিসিভ করে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। সহিদুল ও তার স্ত্রী সুমির বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সহিদুলের স্ত্রী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন। তার স্ত্রীর লাশ ময়নাতদন্ত হবে না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.