আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় ভোকেশনাল শাখার খাতা জেনারেল শাখার শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে।এতে প্রায় ৩০টি খাতাসহ ২০মিটির সময় পরীক্ষার্থীদের নষ্ট হয়েছে। স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের সময় এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার সময় ভোকেশনাল শাখার খাতা জেনারেল শাখার পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করেন দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা। পরীক্ষা শুরুর প্রায় ২০মিনিট পর জেনারেল শাখার পরীক্ষার্থীরা জানতে পারেন তাদের ভোকেশনাল পরীক্ষার খাতা দেওয়া হয়েছে। এতে ওই কেন্দ্রের প্রায় ৩০টি ভোকেশনাল পরীক্ষার খাতা নষ্ট হয়েছে বলে জানান একাধিক শিক্ষার্থীরা। পরীক্ষার সময় থেকে পরীক্ষার্থীদের ২০মিনিট সময় নষ্ট হয়ে যায়। এতে জেনারেল শাখার পরীক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও ভয়ে তারা কোন কথা বলতে পারছে না। নাম না প্রকাশের শর্তে একাধিক অভিভাবকরা জানান, আমাদের ছেলে-মেয়েদের পরীক্ষার সময় থেকে ২০মিনিট কমে যায়। এতে তাদের পরীক্ষা খারাব হতে পারে। এদিকে সোমবার সকালে ইংরেজী দ্বিতীয় পত্রে দিন বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এসএম বালিকা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন। এসময় এক শিক্ষার্থীকে নকলের সন্দেহ হলে তাকে তল্লশী করে বহিস্কারের ভয়ভীতি দেখানো হয়। এতে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্ঠি হয়েছে। এব্যাপারে এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব হারুন আর রশীদ পরীক্ষার খাতা পরিবর্তনের কথা অস্বীকার করে সাংবাদিকদের মোবাইল ফোন কথা বলার পূর্বে কেটে দেন। ওই কেন্দ্রের পরিদর্শক ও উপজেলা সমাজ সেবাকর্মকর্তা সুশান্ত বালা সাংবাদিকদের বলেন, শনিবার পরীক্ষার সময় খাতা পরির্বতন হয়ে ৩-৪টি খাতা নষ্ট হয়েছে। তবে ধরা পরার সাথে সাথে খাতা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং সোমবার এক পরীক্ষার্থীকে নকলের সন্দেহ হলে তাকে তল্লাশী করে ভয় দেখানে হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.