বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে ইসলামী যুব আন্দোলনের তৃনমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সম্মেলনে হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহর সঞ্চালনায় এবং ইসলামী যুব আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ রহমাতুল্লাহ, ইসলামী আন্দোলন বাবুগঞ্জ শাখার সেক্রেটারী মাওঃ মুহাম্মাদ শামসুল হক, ইসলামী শ্রমীক আন্দোলন বাবুগঞ্জ শাখার সভাপতি মুহাম্মাদ নিজাম উদ্দিন হাওলাদার, ইসলামী ছাত্র আন্দোলন বাবুগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মাদ গিয়াস উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বিমান বন্দর থানা(উত্তর) সভাপতি মুহাম্মাদ রাকিব হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সরকার দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে আজ ব্যর্থ হয়েছে। তারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলমত দমনে উঠেপরে লেগেছে। তাই আওয়ামী দুঃশাসন থেকে জাতীকে রক্ষা করতে তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। তিনি আরো বলেন, ২০১৪ এবং ২০১৮সালের তাহাজ্জুদের সময়ের ভোটের ইতিহাসের পুনরাবৃত্তি এদেশে আর করতে দেয়া হবে না। এক্ষেত্রে ইসলামী যুব আন্দোলন অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.