ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের বাসিন্দা মোঃ শাহীন নামে এক বালু ব্যবসায়ী ড্রেজার দিয়ে নাচনমহল ইউনিয়নের বিভিন্ন স্থানে বালু ভরাটের ব্যাবসা করে আসছিলেন।
কুলকাঠী ইউনিয়নের ফকির বাড়ি বাজার এলাকায় তার একটি বালু ভরাটের কাজ চলে।
বুধবার বিকালে মোঃ শাকিল খলিফা নামে এক সাংবাদিক পরিচয় দানকারী মোঃ দেলোয়ার হোসেন শাহীন নামে এক বালু ব্যবসায়ীর কাছে (৫০০০০) পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে।
মোঃ দেলোয়ার হোসেন শাহীন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজ শাকিল তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং শাকিলের সাথে থাকা তিন চার জন লোক মিলে শাহীনকে টানা হেচড়া করে চড় থাপ্পড় মারে আর বলে তুই টাকা না দিলে এখানে বালুর ব্যবসা করতে পারবি না।
শাহীনের পকেটে থাকা নগত ১২৫০০ বার হাজার পাচঁ শত টাকা ছিনিয়ে নিয়ে যায় শাকিল খলিফা।
টাকা ছিনিয়ে নেওয়ার একাদিক সাক্ষী রয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন শাহীন।
এই ঘটনায় মোঃদেলোয়ার হোসেন শাহীন বাদি হয়ে নলছিটি থানায় চাদাঁবাজির একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.