রাহাদ সুমন
,বিশেষ প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলার উত্তর নাথারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ রায় (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার বাবা বাসুদেব রায় (৪৫) আহত হয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর নাথারকান্দি গ্রামে নিখিল বাড়ৈ'র ঘেরের পাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সবুজ রায় স্থানীয় জামির বাড়ী গ্রামের বাসুদেব রায়ের ছেলে। জানা গেছে, বুধবার রাতে বাসুদেব রায় (৪৫) ও তার ছেলে সবুজ রায় বড়শি দিয়ে মাছ শিকার করতে পার্শ্ববর্তী বিলে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি এলে তারা উত্তর নাথারকান্দি গ্রামে নিখিল বাড়ৈর ঘেরের পাড়ে যাওয়ার সময় সেখানে থাকা বিদ্যুৎ'র তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ বাড়ৈ ঘটনাস্থলে মারা যান এবং তার বাবা বাসুদেব আহত হয়। স্থানীয় লোকজন তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.