ঝালকাঠি প্রতিনিধি :এদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে।তারই সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করবে। নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নিবার্হী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে সামাজিক - সম্প্রীতি সমাবেশের অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ নির্বাচন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ওয়াহেদ কবীর খান, ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার,সদর উপজেলা পরিষদ নির্বাচন খান আরিফুর রহমান ও ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর উপস্থিত ছিলেন।
এর পুর্বে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প" এর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে নলছিটি উপজেলার বিভিন্ন খাল-বিল,মরা নদী,পোল্ডার, নদীর কোল ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দলীয় প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ। দুপুর সাড়ে উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলার কর্মকর্তাদের সাথে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.