আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল মেট্রোপিলৈটন পুলিশের মাসিক অপরাধ পর্যালােচনা সভা আগস্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম (বিপিএম-বার) এর সভাপতিত্বে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই চলতি বছরের আগস্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালােচনা করে সভার সভাপতি পুলিশ কমিশনার মো. সাউফুল ইসলাম। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) রাসেল পিপিএম এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ,অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) সঞ্জয় কুমার কুণ্ডু, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মাে. মনজুর রহমান পিপিএম-বার সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.