বিশেষ প্রতিনিধি।।ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যা ও অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা যুবদল।বুধবার দুপুরে (৩ আগস্ট)জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।সমাবেশে জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুস সালাম বাবলা, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামিম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদৌলা, পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান তৌহিদ, পৌর মৎসজীবী দলের পৌর আহবায়ক মোরসালীন রহমান কাকন।এসময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে যুবদলের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার চেষ্টা করলে পুলিশী বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.