বাবুগঞ্জ প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের (২য় ধাপের) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বাবুগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনিতা গাইন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন বাচ্চু, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক এ কে এম জিয়াউল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চ্যানেল আই টিভির ক্যামেরাম্যান মোঃ আরিফ হোসেন, সাংবাদিক আল আমিন, মোঃ রোকন মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার আমীনুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষণা করেছেন “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”। তারই ধারাবাহিকতায় আগামী ২১ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় ২১ জুলাই সকালে বাবুগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপের ৫৭টি পরিবারের নিকট ঘর হস্তান্তর উদ্বোধন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.