বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা এলাকায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম স্বপন, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মামুন হোসেন খলিফা, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ জেলানী সাজোয়াল, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলাউদ্দিন রাজ, বাবুগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক মোঃ মাইনুল হোসেন, ছাত্র সমাজের নেতা মোঃ রাকিব হাসান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি, যুব সংহতি এবং ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.