আজকের ক্রাইম ডেক্স
বরিশাল-ঢাকা নৌপথের লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল সেটসহ মূল্যবান মালামাল হারিয়েছেন ১২ যাত্রী। সবাইকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যাত্রীরা হলেন- রাজিব হাওলাদার, গোপাল, রশিদ, মিলন, নাইম, সুমন, দেবাশিষ, শরিফুল, আল-আমিন, শুভ, সুমন ও জসিম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে তাদের অজ্ঞান করে। পরে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে লঞ্চ কর্তৃপক্ষ, পুলিশ ও বিআইডব্লিউটিএর লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদের মধ্যে ঢাকা বরিশাল-রুটের পারাবাত-৯ লঞ্চ থেকে সাতজন, অ্যাডভেঞ্চার থেকে দুই, সুন্দরবন থেকে দুই ও পূবালী লঞ্চ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নীলিমা রায় জানান, ১০ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.