টাঙ্গাইলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনটি অভারলোডের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা।
শুক্রবার (৮ জুলাই ) সকাল ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ঈদ কেন্দ্র করে ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি ট্রেন কর্তৃপক্ষের।
বঙ্গবন্ধু রেল স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভারলোডের কারণে কয়েকটি বগির চাকার স্প্রিং ভেঙে যায়। ট্রেনটি সকাল ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে আসে। ট্রেনটি সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেল স্টেশনের মেরামত কাজ শুরু হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গের যাত্রীরা।
ট্রেনের পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বগির মেরামত কাজ শেষ হয়েছে। আরও দুটি বগির মেরামত কাজ শেষে ট্রেনটি পঞ্চগড়ের জন্য ছেড়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.