ভোলার লালমোহনে মো. আব্দুল হাই (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, ২০০৭ সালে চট্টগ্রামের বায়েজিদ থানায় আব্দুল হাইয়ের নামে একটি চুরির মামলা হয়। ২০১৬ সালে ওই মামলায় তার ছয় বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি বলেন, গত বুধবার রাতে আব্দুল হাইয়ের বাবা আব্দুল মালেকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বাবার মৃত্যুর খবর পেয়ে লাশ দেখতে গ্রামের বাড়িতে আসেন তিনি। পরে রোববার রাতে আব্দুল হাইকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.