আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল বিভাগীয় প্রশাসনের অয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার দুপুর ৩ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ২ দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং’র শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিথি সচিব মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) পুলিশ কমিশনার প্রলয় সিচিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন জেলা উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মেজবাহ উদ্দিনসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে ইনোভেশন শোকেসিং এর শুভ উদ্বোধন করা হয়। পরে অতিথিরা ইনোভেশন শোকেসিং এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা ইনোভেশন শোকেসিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। মেলার সমাপনী অনুষ্ঠান আগামীকাল বিকালে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.