আজকের ক্রাইম ডেক্স ॥ পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা যুবক বায়জিদ তালহার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৭ জুন) বিকেলে শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বায়েজিদকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। এ সময় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম সজিব কালের কণ্ঠকে বলেন, এই রায়ে আমরা খুশি না। এই রায়ের বিপরীতে আমরা আপিল করব।
গতকাল রবিবার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হন বায়েজিদ তালহা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ভাইরাল হওয়া ৩৪ সেকেন্ডের ওই টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি এটা ভিডিও করতেছি, দেহ। ’
নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু। দেখো, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে। ’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.