মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ
বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে সারাদেশের ন্যায় নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ ২৫ জুন শনিবার সকালে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ ডিমলা থানার অংশ গ্রহনে বিজয় চত্ত্বরে হতে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিজয় চত্ত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভ'মি) ইবনুল আবেদিন, ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার, যুগ্ন সম্পাদক লুৎফর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম কামাল সরকার ডিআই, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এএইচএম ফিরোজ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ, যুগ্ম আহবায়ক ও ৯নং টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ লেবু।
এছাড়াও উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারী বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, স্কুল, কলেজের ছাত্র ছাত্রী ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষেরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.