আজকের ক্রাইম ডেক্স ॥ পদ্মা সেতুর ওপর যানবাহন থেকে নেমে ছবি তোলা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া বেশ কিছু নির্দেশনা দিয়ে আজ শুক্রবার এক গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা, হাঁটা সম্পূর্ণ নিষেধ; তিন চাকাবিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মোটরাইজড গাড়ি দিয়ে সেতু পারাপার হওয়া যাবে না।
এ ছাড়া গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না এবং সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।
আগামীকাল শনিবার সকাল ১০টায় পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রবিবার সকাল ৬টা থেকে সরকার নির্ধারিত টোল প্রদান সাপেক্ষে সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.