ভোলা প্রতিনিধি ॥ ভোলায় বাড়িতে রোপণ করা দুইটি গাঁজা গাছসহ মানিক বেপারি (৫৫) নামে এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২০ জুন) ভোররাতে সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রাম থেকে মানিককে গ্রেফতার করে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।
গ্রেফতারকৃত মানিক ওই ওয়ার্ডের মৃত আব্দুল লতিফ বেপারির ছেলে। বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্র খবর পায় সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রামে মানিক বেপারি তাঁর বাড়ির আঙ্গিনায় কিছু গাঁজা গাছ রোপণ করেছে।
সেই সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সোমবার ভোররাতে তাঁর বাড়িতে অভিযান চালায়। এসময় তাঁর বাড়ির আঙ্গিনা থেকে দুইটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানায় গাঁজা বিক্রির উদ্দেশ্য থেকেই সে বাড়ির আঙ্গিনায় দুইটি গাঁজা গাছ রোপণ করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.