রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার আষাঢ়ের বৃষ্টি¯œাত বিকালে বানারীপাড়া ডিগ্রী কলেজে মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩-০ গোলে দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল চুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ট্রাইব্রেকারে ৩-২ গোলে বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন। খেলা উপভোগ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাহাদ সুমন এবং বিশেষ অতিথি বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার (ট্রফি ও মেডেল) বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাস,দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন,আলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন কচি,জম্বদ্বীপ বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা সিদ্দিকা, ব্রাক্ষ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলু রাণী হালদার,নরেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জণ প্রসাদ সরকার,খেজুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব বড়াল,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন.বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমাযুন কবির ও আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো হাসানাত হোসেন প্রমুখ। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.