আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সনাক’র সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদাসহ সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে ফোকাস গ্রুপ ডিসকাশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
দশটি উদ্যোগ হলো আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয় প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। এই ১০টি বিশেষ উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.