তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) দুলাল ফরাজী নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিশানবাড়ীয়া ইউনিয়নের নিদ্রা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এসময় স্বতন্ত্র প্রার্থী দুলাল ফরাজীর স্ত্রী মাসুদা আক্তারের সাথে আলেয়া বেগম, ফাতেমা বেগম, মিনারা বেগম, রিনা বেগম, রহিমা বেগম, ফিরোজা বেগম সহ অন্তত ৮-১০ জন নারী কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় নৌকা সমর্থকরা।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী দুলাল ফরাজীর স্ত্রী মাসুদা আক্তার সাথে ১৫-২০ জন নারী কর্মীরা বিকেলে নিদ্রা বাজার এলাকায় ভোট চাইতে গেলে আট-দশটি মোটরসাইকেল যোগে নৌকা সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের ওপর হামলা চালাম।
হামলাকারীরা অতর্কিত হামলা চালায় এ সময় কয়েকজন নারীর বুকে ও লজ্জা স্থানে আঘাত করে। একই সময়ে চেয়ারম্যানের স্ত্রী মাসুদা আক্তারকেও অবরুদ্ধ করে রাখতে চেয়েছিল হামলাকারীরা। পরে পুলিশ এসে ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
হামলার শিকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজী অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচার প্রচারণার জন্য আমার স্ত্রীর সাথে থাকা কয়েকজন নারী কর্মীরা নিদ্রা বাজার এলাকায় ভোট চাইতে গেলে হঠাৎ করে নৌকার সমর্থকদের আর দশটি মোটরসাইকেল নিয়ে এসে তাদের ওপর হামলা চালান। এ সময় বেধড়ক পিটুনিতে ৪ জন নারীকর্মীসহ ১০-১২ আহত হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে নৌকা চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান বাচ্ছু বলেন, সব সাজানো নাটক, সব মিথ্যা।
তালতলী থানার অফিসার ইনচার্জ ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, স্বতন্ত্রপ্রার্থীর নারী সমর্থকদের সাথে হাতাহাতি কথা শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.