আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর কবিরহাটে তিনটি চোরাই গরুসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০১ জুন) রাতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের ৭ নং ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে হাফেজ আহম্মেদ (৪৫) ও তার ছেলে মো. নাঈম (২৪)।
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত গরু চোর বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা তিনটি চোরাই গরু জব্দ করা হয়। আজ তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.