ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে সফল ফ্রিল্যান্সারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৯ জন সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক মো.জোহর আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসকের ডেপুটি কালেকটরের (এনডিসি) মো: বশির গাজীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। ফ্রিল্যান্সার প্রশিক্ষণে অংশ নেয়া তরুণ তরুণীদের মধ্যে ঝালকাঠি জেলার তিন জন, পটুয়াখালি একজন, জামালপুর একজন ,রাজশাহী ও ময়মনসিংহ এক জন এবং রাজবাড়ি জেলার দুই জন এ ল্যাপটপ উপহার পেয়েছেন।
ঝালকাঠি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আইসিটি বিভাগ অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ শেষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ল্যাপটপ বিতরণ করা হয়।ঝালকাঠিতে
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.