আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ ১২ যাত্রী নিহত হয়েছেন।
বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুর উপজেলার বামরাইলে রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। বামরাইলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিশুসহ আটজনের মৃত্যু হয়। আহত হন ২০ জন।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, ‘আমাদের দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। গাড়ি কেটে হতাহতদের বের করতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.