বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে নিবন্ধিত জেলেদের মধ্যে গরু বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১২টার দিকে উপজেলা পরিষদ স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এই গরু বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ (বকনা বাছুর) বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জন জেলেকে গরু দেওয়া হয়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.