দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেমাদক সেবনের দায়ে ২ জনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নুরজাহানপুর গ্রামের মুন্নু মিয়ার ছেলে সামসুল ইসলাম (২৫) ও একই উপজেলার বলগাড়ী গ্রামের মৃত বানু মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৫)। এদের মধ্যে সামসুল ইসলামের ১ বছর ও আব্দুর রহিমের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক ছায়েদুর রহমান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়িতে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে পুলিশি অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তাদেরকে হাতেনাতে আটক করে থানায় নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এ দণ্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.